কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ৮ নং ওয়ার্ডের মৌলভী মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ নিশানা (১২) ও কেফায়েত উল্লাহ ছেলে মোহাম্মদ আরজিন (১৫)।
নিহত শিশু আরজিন এর বাবা কেফায়েত উল্লাহ জানান, সকালে নাস্তা করে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যাই আরজিন। খেলা শেষে বন্ধুদের সাথে নাফ নদীতে গোসল করার সময় পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। তার মা নাফ নদীতে না যাওয়ার জন্য নিষেধ করেছিলেন। কথা না মানায় এই বড় দুর্ঘটনা।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, শাহ পরীর দ্বীপ জেটি সংলগ্ন নাফ নদীতে গোসল করার সময় দুই শিশু পানিতে ডুবে যায়। তিন ঘণ্টা পরে নাফ নদীর চর থেকে তাদের উদ্ধার করে স্থানীয়রা। পরের তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুই শিশুর নিখোঁজ ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জানতে পারেন, শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আরজিন ঘটনাস্থলেই মারা যায় এবং নিশানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, নাফ নদী থেকে উদ্ধার করা শিশু মো. নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। অতিরিক্ত পরিমাণ পানি পান করায় তার মৃত্যু হয়েছে।
ওসি সাইফুল ইসলাম আরও জানান, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে বিষয়টি তদন্তে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খোঁজ নিতে পুলিশের একটি টিম সরেজমিনে রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

