চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রীর ছবি বুকে ধরে মো. শান্ত নামে এক স্বামী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর উত্তর পাটোয়ারী বাড়িতে শনিবার সকালে ।

বিজ্ঞাপন

চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রী থেকে তালাক প্রাপ্ত হয়ে ওই স্বামী আত্ম হত্যা করেছে। বাড়ীর লোকজন জানায়, স্ত্রীর তালাক দেওয়ায় তিনি তা মেনে নিতে পারেননি।

শান্ত ওই গ্রামের মো. আবুল বাসারের ছেলে। তার দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় একাধিক সুত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে স্ত্রী তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে শনিবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তবে সালিশ শুরু হওয়ার আগেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্ত।

পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন