আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইনসাফের প্রতীক হাতপাখা: চরমোনাই পীর

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

ইনসাফের প্রতীক হাতপাখা: চরমোনাই পীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্যে করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন, তারা এদেশের মানুষকে ইনসাফ শেখায়, যে ইনসাফ গোপনে আমেরিকার সাথে বসে বাস্তবায়ন করবে। ঐ ইনসাফ আমরা বাংলার মানুষ দেখতে চায় না। তারা ইসলামের নামে আমেরিকা খ্রিষ্টান মহিলার সাথে আঁতাত করে ক্ষমতায় গেলে শরিয়াহ আইন চলবে না। বাংলাদেশে একটাই দল রয়েছে যে দল ইনসাফ ও শরিয়াহ মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ। সেই ইনসাফের প্রতীক হাতপাখা। শরিয়াহ শুনলে অনেকেরই ভয় কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‎লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে রোববার ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহ'র নির্বাচনি জনসভায় এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ রেজাউল করিম একথা বলেন।

বিজ্ঞাপন

‎সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলনকে ভোট না দিলে এই ভুলের মাশুল শেষ হবে না। ইসলামী আন্দোলনকে আল্লাহ যদি কবুল করে ৫৪ বছরের ইতিহাস ৫৪ মাস নয় ৫৪ দিনেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবার শাসন আমল এদেশের মানুষ দেখেছে। ক্ষমতায় গেলে সবাই হনুমান হয়ে যায়।

‎‎তিনি আরো বলেন, ন্যায় ইনসাফ ব্যক্তিত্ব খালেদ সাইফুল্লাহ যার কথা বলার প্রয়োজন নেই। তিনি ২বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, কোনো দুর্নীতির আঁচড় তার গায়ে লাগেনি। এই রামগতি-কমলনগরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে খালেদ সাইফুল্লাহ'র বিকল্প নেই। তাই আপনাদের হাতে তুলে দিলাম তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন।

‎এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুফতি রেজাউল করিম আবরার, মুফতি হাবিবুর রহমান মিজবাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, জেলা নির্বাহী সদস্য মুফতি শরীফুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী একেএম আব্দুল জাহের আরেফী, লক্ষ্মীপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপনসহ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...