পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল পুলিশের পোশাক পরে পৃথক পৃথক বাড়িতে ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

সশস্ত্র ডাকাত দলের সদস্যরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার রাত সোয়া ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে উপজেলার চৌকিদারকাটা ও সিকদার পাড়া এলাকায় পৃথক ডাকাতির ঘটনা ঘটে।

সিকদার পাড়া এলাকায় বাসিন্দা জাহানারা বেগম বলেন, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে একদল সশস্ত্র ডাকাত পুলিশের পোশাকে তার বাড়িতে হানা দেয়। এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে ইয়াবার কথা বলে চাবি নিয়ে আলমিরা খুলতে বলে। ২ লাখ ৫০ হাজার টাকা ও আনুমানিক ৫ লাখ টাকা মূল্যমানের ২ ভরি স্বর্ণালংকার লুট করে ।

তাকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে পাশ্ববর্তী মোজাফফরের বাড়িতে নিয়ে যায়। আমার মাধ্যমে বাড়ির লোকজনকে ডেকে তুলে। দরজা খুলতেই অস্ত্রের মুখে তাদেরকেও জিম্মি করে ফেলে। ওই বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা লুট করে ।

এরআগে বরইতলী ইউনিয়নের চৌকিদার কাটা এলাকায় মোহাম্মদ নুরুল আবছারের বাড়িতে ডাকাতি করে তারা। অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ডাকাতির বিষয়টি আমি অবগত নই। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন