দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
দেবিদ্বার থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় পাওনা টাকার জন্য জহিরুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে পৌর এলাকার ভিরাল্লা বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দেবিদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকায় বসবাস করে জমি বেচাকেনার ব্যবসা করে আসছিলেন।

বিজ্ঞাপন

পরিবারের অভিযোগ, জমি বেচাকেনার পাওনা টাকা আদায়ের কথা বলে বলিবাড়ী গ্রামের মোবারক, শাহীনসহ একদল যুবক জহিরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ভিরাল্লা বাস স্টেশন এলাকায় নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন