স্কুল ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করায় ১৬ তরুণ-তরুণী আটক

স্কুল ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করায় ১৬ তরুণ-তরুণী আটক

স্কুল চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করা অবস্থায় ১৬ তরুণ-তরুণীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র ওয়াকওয়ে থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আটক সবাই স্কুলপড়ুয়া শিক্ষার্থী। স্কুল ড্রেসের ওপর বোরকা পরে তারা বয়ফ্রেন্ড সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা শাহরাস্তি উপজেলার রাগৈ উচ্চ বিদ্যালয়, কচুয়া উপজেলার রহিমা নগর বিএবি উচ্চ বিদ্যালয় ও জগৎপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়ার প্রস্তুতি নিয়ে তারা ঘর থেকে বের হয়। থানা পুলিশ আটকদের পরিবার ও সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিশোর গ্যাং নির্মূল ও অপরাধপ্রবণতা রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন