দেবিদ্বারে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

দেবিদ্বারে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সিমারকান্দা এলাকায় বজ্রপাতে মিনহাজ (১৪) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মিনহাজ এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার সিমারকান্দা এলাকার কৃষি জমি থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কৃষি জমি থেকে ধান রোপণ করে বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাত হলে মিনহাজ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মিনহাজের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে শোকের মাতম শুরু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান বলেন, বজ্রপাতে মিনহাজ নামের এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...