চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
ছবি: আমার দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আবু সাঈদ উপজেলার কাশিনগর ইউনিয়নের বড় কাছনাই বড়কাছনাই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের ছেলে ও স্থানীয় বড়কাছনাই রিয়াজুল জান্নাহ হাকিমীয়া দাখিল মাদরাসার শিশুর শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন মাদরাসার সহকারী শিক্ষক জাবেদ হোসেন।

জানা গেছে, আবু সাঈদ বুধবার বেলা ১১টার সময় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সারা দিন ও রাতে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে তার বাবা সাইফুল ইসলাম ফজরের নামাজ শেষে পুকুরে তাকিয়ে দেখে ছেলের লাশ ভাসছে।

বিজ্ঞাপন

মুহূর্তেই যেন সাইফুল ইসলামের মাথায় আকাশ ভেঙে পড়ে। পুরো পরিবারে শুরু হয় মাতম। সকালে জানাযা শেষে আবু সাঈদের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মাদরাসার সহকারী শিক্ষক জাবেদ হোসেন বলেন, শিশু শিক্ষার্থী আবু সাঈদ বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে খুব ভালো ছিল। অভিভাবকদের উচিত, পানিতে ডুবে মৃত্যু রোধে শিশুদের একা কোথায় যেতে না দেওয়া। এছাড়া বাড়িতে খেলার সময় খেয়াল রাখা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন