বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাঁশখালী পৌরসভা শাখা জামায়াতে ইসলামীর নেতারা।

বিজ্ঞাপন

এ ঘটনায় এক বিবৃতিতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন বাঁশখালী পৌরসভা শাখা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ এবং রাজনৈতিক সেক্রেটারি শেখ ফরিদ উদ্দিন চৌধুরী রাজু।

বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপি নেতা ও কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বুধবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন