আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সহায়তা পেল মেধাবী ৬ শিক্ষার্থী

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সহায়তা পেল মেধাবী ৬ শিক্ষার্থী
আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সহায়তা পেল ৬ মেধাবী শিক্ষার্থী। ছবি: আমার দেশ

আমার দেশ অনলাইনে দারিদ্রতা নিয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার সংবাদ প্রকাশের পর বিভিন্ন উপজেলার ৬ মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে টিকেএস ফাউন্ডেশন।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বিজয় নগরে হোটেল অরনেটের রোজ হল রুমে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এসময় হোটেল অরনেটের স্বত্বাধিকারী ও টিকেএস ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালেক স্বাগত বক্তব্য রাখেন। ফাউন্ডেশনের সহকারী সদস্য সচিব নাজমা আক্তারের উপস্থাপনা ও হোটেল অরনেটের ফ্রন্ট অফিস ম্যানেজার ফুয়াদ বিন আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন প্রফেসর আক্তার জাহান।

বিজ্ঞাপন

আর্থিক সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন কক্সবাজারের কুতুবদিয়া ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মো. মিরাজ, সিদরাতুল মুনতাহা, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের সুলাইমান হাকিম, সিরাজগন্জ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের এস এম জোবায়েদ হোসেন, মাদারীপুর শিবচর উপজেলার পাচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ের আমেনা বেগম ও যশোর ঝিকরগাছা উপজেলার বাকরা হাজীরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের নুরজাহান।

এসময় অরনেট হোটেলের এসিস্ট্যান্ট ফ্রন্ট ম্যানেজার আশরাফুল ইসলাম, আমার দেশ কুতুবদিয়া প্রতিনিধি এমএ মান্নান, শিবচর প্রতিনিধি ছরোয়ার হোসেন খানসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে ফাউন্ডেশন সভাপতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন