ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ভোলার যুবক নিহত

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ভোলার যুবক নিহত
নিহত নকীব । ছবি: আমার দেশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ভোলা জেলার এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মহাসড়কে ঈদগাঁও উপজেলার থানাসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় পুলিশের সহায়তায় মালুমঘাট হাইওয়ে পুলিশ লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়িসহ চালককে তাদের জিম্মায় নিয়েছে।

বিজ্ঞাপন

নিহত নকীব ভোলা জেলার বোরহান উদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী বাঁশবাহী ট্রাকের পেছনে রডবাহী আরেকটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে নকীব ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঈদগাঁও থানার পুলিশ লাশ, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং চালককে তাদের জিম্মায় নেয়। পরে চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার জানান, লাশসহ গাড়ি ও তার চালককে চকরিয়া মালুমঘাট হাইওয়ের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন