কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ এলাকায় বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন কিশোর নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১টায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন আদর্শ সদর উপজেলা আড়াইওরা এলাকার কাউসার হোসেনের ছেলে আহাদ হোসেন (১৪), ভুবনঘর এলাকার মনির হোসেনের ছেলে মিনহাজুল ইমন (১৬) ও বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫)।

পুলিশ জানায়, ওই তিন কিশোর একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে রাতে তারা বাইকে ঘুরতে বের হয়েছিল। এর মধ্যে দুইজন স্থানীয় ও আরেকজন ভিডিওগ্রাফার। পালপাড়া চৌরাস্তা এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। পরে নিহতদের স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন