চট্টগ্রামের আদালত চত্বর

পুলিশ হেফাজত থেকে পালিয়েছে ২ আসামি

পুলিশ হেফাজত থেকে পালিয়েছে ২ আসামি
চট্টগ্রাম আদালত

চট্টগ্রামের আদালত চত্বর এলাকায় পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দু’আসামি পালিয়ে গেছে।

মঙ্গলবার বিকেলে আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ওই দু’আসামি হলেন মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

এরা হলেন ইমন জেলার লোহাগাড়া থানার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে এবং আনোয়ার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজী মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পালিয়ে যাওয়া দু’আসামীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন