কুমিল্লার দেবিদ্বার উপজেলা ইউপি কার্যালয় থেকে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত একাধিক হত্যা মামলায় মুকুল আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে জুলাই আন্দোলনের দুটি হত্যা মামলা রয়েছে। তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

