চট্টগ্রামের বাঁশখালীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত দুই হাজার ৫০০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম উপস্থিত থেকে এসব সার ও বীজ বিতরণ করেন।
বিজ্ঞাপন
রোববার দুপুরে বাঁশখালী কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৬আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপি। উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লোকমান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার।
আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রতিজন কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার এবং ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

