আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালালেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, ফেনী

পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালালেন বিএনপি নেতা

পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালিয়েছেন নারী নির্যাতন মামলার আসামি কবির আহম্মদ চৌধুরী প্রকাশ জাল কবির। তিনি ফেনীর ফুলগাজীর আমজাদহাটে ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার রাতে আমজাদহাট এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আসামির স্বজনদের হামলায় ছাগলনাইয়া থানার ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এএসআই রাফিদ, দিদার ও কনস্টেবল সুমন।

বিজ্ঞাপন

ছাগলনাইয়া থানার এসআই মো. নজরুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে গত বছরের ৬ অক্টোবর কবিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সন্তোষজনক জবাব না পাওয়ায় তখন তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন