বিএনপি ক্ষমতায় গেলে প্রথমে ঈশানবালাকে রক্ষা করা হবে

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

বিএনপি ক্ষমতায় গেলে প্রথমে ঈশানবালাকে রক্ষা করা হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহামেদ মানিক বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে প্রথমে ঈশানবালাকে রক্ষা করতে বাঁধের ব্যবস্থা করা হবে।

রোববার চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান বাজার মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সম্মেলনে নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির উদ্দীন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন সিকদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

প্রধান বক্তার বক্তব্যে হাইমচর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আমিন উল্যাহ বেপারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম শফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নীলকমল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি মো. নাসির উদ্দীন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন সিকদারকে পুনরায় নির্বাচিত ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন