প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ

মায়ানমারে ফিরতে চায় রোহিঙ্গারা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

মায়ানমারে ফিরতে চায় রোহিঙ্গারা

নিজ মাতৃভূমি মায়ানমারে ফেরার দাবিতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পের পাশে মফিজের মাঠে সমাবেশ করেছে রোহিঙ্গারা। বুধবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত সমাবেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা মুফতি, ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও যুবক অংশ নেয়।

রোহিঙ্গা নেতা দীল মোহাম্মদ এ সমাবেশে সভাপতিত্ব করেন ।

বিজ্ঞাপন

সমাবেশে নিজ মাতৃভূমি মায়ানমারের টেকসই ও নিরাপদে দ্রুত প্রত্যাবাসনের দাবি জানান তারা।

বক্তারা বলেন, নিজ দেশ মায়ানমার আজাদির জন্য রক্ত বিসর্জন দিতে হলে রোহিঙ্গা ক্যাম্পে নয় বরং আরাকানে গিয়েই রক্ত দিয়ে আরাকান স্বাধীন করতে হবে।

এতে বক্তব্য রাখেন রোহিঙ্গা নেতা আবু আলম, আব্দুল রহিম, মৌলভি জুবায়ের, মৌলভি রহমত করিম, আনোয়ার সাদেক ও মাস্টার মুজিব। এছাড়াও বিভিন্ন রোহিঙ্গা গ্রুপ ভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে উখিয়া ও টেকনাফের ৩২টি রোহিঙ্গা ক্যাম্পের প্রায় ১০ হাজারের অধিক রোহিঙ্গা মুফতি,ইমাম,মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও যুব সমাজ উপস্থিত ছিল বলে জানিয়েছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো: সিরাজ আমিন।

শর্ত সাপেক্ষে রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশটি আয়োজন করেছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: