চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকায় গাছপালাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার দুপুরে ওই স্থানে রাজধানীর রমনা পার্কের আদলে একটি শিশু পার্ক গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
জানা যায়, দীর্ঘদিন ধরে নগরীর কাতালগঞ্জ এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে একটি প্রভাবশালী চক্র সরকারি জায়গায় শতাধিক গাছপালাসহ টিনের ঘেরা দিয়ে দখল করে রেখেছিল। সেখানে অবৈধভাবে একটি বাণিজ্যিক স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছিল চক্রটি। বিষয়টি নজরে এলে মেয়র ঘটনাস্থলে উপস্থিত হন এবং চলমান নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেন।
মেয়র বলেন, নগরীর গাছপালায় ঘেরা টুকরোগুলো দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। একই সাথে যারা এই স্থানটি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন মেয়র।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

