ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য: পুতিন

ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য: পুতিন
ভ্লাদিমির পুতিন। ছবি: আনাদোলু

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা অব্যাহত থাকায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও জ্বালানি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে কিয়েভ রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে রাশিয়ার পাল্টা পদক্ষেপ নেওয়া ‘অনিবার্য’।

রয়টার্সের বরাতে জানা গেছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা ৪৫ শতাংশ কমেছে। হামলার কারণে রাশিয়ার কয়েকটি অঞ্চলে পেট্রোল ও ডিজেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার রাতভর হামলায় দুজন নিহত এবং চার শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...