পেকুয়ায় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি (পেকুয়া) কক্সবাজার

পেকুয়ায় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি দেশি বন্দুক, দু’টি গুলিসহ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

সোমবার রাত ২টার দিকে পেকুয়ার শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক মনির উদ্দিন (৩৮) পেশায় কৃষক। তিনি শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানিয়েছে, তার বাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

পেকুয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র রয়েছে এমন খবরে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের ওপর নজর রেখে আসছিল পুলিশ। এরই সূত্র ধরে গতকাল রাতে মনিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি বন্দুক ও দু’টি গুলি উদ্ধার হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন