কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং এক অটোরিকশাচালক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত নারী শিক্ষার্থীর নাম সানজিদা হামিম। আহত অটোরিকশাচালকের নাম সুজন (৩২)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন। পরে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘আমি এইমাত্র এসেছি। সবকিছু খোঁজ নিয়ে বক্তব্য দেব।’

প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন