কক্সবাজারের ইনানীতে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগ নেতা হাফিজ উল্লাহকে আটক করেছে কোস্ট গার্ড।
আটক হাফিজ উল্লাহ (৬৬) টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ডেইলপাড়ার মৃত তৈয়ম গোলালের ছেলে।
তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা দামের ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ হাফিজ উল্লাহকে আটক করে।
জব্দকৃত ইয়াবা ও আটক মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

