নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে ফাতেহা আক্তার (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে ।

বিজ্ঞাপন

শিশুটি উপজেলার দাসপাড়া গ্রামের আক্তার হোসেনের মেয়ে।

আখতার হোসেন জানান, মঙ্গলবার বিকেলে খেলতে বের হয়ে সবার অগোচরে শিশুটি বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক্ষণ দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করে স্বজনেরা। একপর্যায়ে শিশুটির লাশ পানিতে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি আমাদের জানা ছিল না, পরে জেনেছি । খোঁজ-খবর নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন