জুলাই স্মৃতিস্তম্ভে চসিক মেয়রের শ্রদ্ধা

জুলাই স্মৃতিস্তম্ভে চসিক মেয়রের শ্রদ্ধা
ctg myer news pic

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়সংলগ্ন রেলস্টেশনের বাউন্ডারির ভেতরে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা জানিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোরে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বরাবরই গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের সূতিকাগার। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি সংগ্রামেই চট্টগ্রামের মানুষ জীবন দিয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও চট্টগ্রামের অসংখ্য তরুণ তাজা প্রাণ উৎসর্গ করেছেন। ১৬ জুলাই শহীদ ওয়াশিম আকরামসহ তিনজন প্রাণ দেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন