চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় নিহত সন্ত্রাসী বাবলার বাসার বাইরে পরিত্যক্ত অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের পিস্তল উদ্ধার করেছে র্যাব ৭।
শুক্রবার দিবাগত মধ্যরাতে র্যাব-৭- হাটহাজারী ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ অধিনায়ক লে.কর্নেল হাফিজুর রহমান। তিনি বলেন,বাবলার বাসায় তল্লাশি চালানো হলেও পিস্তলটি বাসার ভেতর থেকে উদ্ধার হয়নি। বাসার বাইরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
অস্ত্রটির মালিকানা এবং কীভাবে সেখানে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সরওয়ার হোসেন ওরফে বাবলা চট্টগ্রামের অপরাধ
জগতের পরিচিত একটি নাম। হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছর চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলিতে তিনি নিহত হন। এরপরও তাকে ঘিরে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

