মালয়েশিয়া পাচারের সময় ৫০ জন উদ্ধার, ৯ দালাল আটক

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

মালয়েশিয়া পাচারের সময় ৫০ জন উদ্ধার, ৯ দালাল আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়া পাচারের সময় একটি বোট থেকে ৫০ জন উদ্ধার করা হয়েছে। এ সময় পাচার চক্রের ৯ দালালকে আটক করা হয়।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে বিসিজি স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ কোস্টগার্ড অফিসের স্টেশন কমান্ডার লে. কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী।

তিনি বলেন, মানবপাচার রোধে চলমান নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের মধ্যরাতে কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ায় বিশেষ অভিযান চালানো হয়।

গভীর সমুদ্রের দিকে পালানোর সময় সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। বোটে তল্লাশি করে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। এরপর তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন