চট্টগ্রামের সীতাকুণ্ড শিল্পাঞ্চলে একটি স্টিল মিল শ্রমিকদের মে দিবসেও ছুটি মিলেনি।জোরপূর্বক কাজ করানোর অভিযোগ উঠেছে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার ছোট কুমিরা ও জোর আমতল এলাকায় অবস্থিত কে ওয়াই স্টিল মিলে শ্রমিকদের ছুটি না দিয়ে কাজ করানোর অভিযোগ ওঠে। শ্রমিকরা জানান, আন্তর্জাতিক মে দিবসের গুরুত্ব থাকা সত্ত্বেও মালিকপক্ষ তাদের কাজে যোগ দিতে বাধ্য করে শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে।
অপরদিকে শুক্রবার বেলা ১১টায় সীতাকুণ্ড পৌর সদরের এল কে সিদ্দিকী স্কয়ারে কুমিরা, বাড়বকুণ্ড, সীতাকুণ্ড ও ফৌজদারহাট শিল্পাঞ্চল শ্রমিক দল এবং পৌর শ্রমিক দলের উদ্যোগে র্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন, মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। অথচ এই দিনেও সীতাকুণ্ডের শিল্পাঞ্চলে শ্রমিকদের জোর করে কাজ করানো হচ্ছে। এটি চরম অন্যায় এবং আইনের লঙ্ঘন।
তিনি অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় শ্রমিকদের অভিযোগ, মে দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনেও ছুটি না দেওয়া শ্রমিকদের প্রতি অবজ্ঞার শামিল। তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

