চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেফতার করেছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর হাশিমপুর ২নং ওয়ার্ডের সৈয়দাবাদ আলী আহমদের বাড়ি এলাকায় চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, একাধিক মাদক মামলার আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তার করে।
এ সময় সেনাবাহিনী তার আস্তানা থেকে ১ হাজার ৬২ পিস ইয়াবা, নগদ ৮০ হাজার ৯২০ টাকা উদ্ধার করে। পরে সেনাবাহিনী তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করেন। আবদুর রহমান ওই এলাকার হাজী মৃত আলী আহমদের ছেলে।
চন্দনাইশ থানার ওসি খাইরুজ্জমান বলেন, আসামি আবদুর রহমানকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

