কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় শওকত উসমান মিসবাহ (২২) নামের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার পোকখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব গোমাতলী গ্রামে এ লাশের সন্ধান মিলে। নিহত যুবক উক্ত গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয়রা জানান, নিহতের অপর ভাই পার্শ্ববর্তী স্থান থেকে মাছ ধরে সন্ধ্যায় ঘরে ফিরে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া মিলেনি। পরে ঘরের জানলা ভেঙে প্রবেশ করে দেখতে পান গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ ঝুলে আছে।
প্রতিবেশীদের মাধ্যমে সংবাদ পেয়ে ঈদগাঁও থানা পুলিশ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাকালে ঘরে সে ছাড়া আর কোনো পরিবারের সদস্য উপস্থিত ছিলনা বলে জানান। তবে কী কারণে, কখন সে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কেউ নিশ্চিত করতে পারছে না। স্থানীয় ইউপি সদস্য আমান উল্লাহ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
থানার ওসি এটিএম শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ মুহূর্তে পুলিশ দল লাশের সুরতহাল তৈরি করছেন। বিস্তারিত আরো পরে জানা যাবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

