নৌপথ আবারও পুরোনো ঐতিহ্য ফিরে পাবে: প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, চাঁদপুর

নৌপথ আবারও পুরোনো ঐতিহ্য ফিরে পাবে: প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, পন্টুন আধুনিকায়ন ও ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল রাখলে এটি আবারও পুরোনো ঐতিহ্য ফিরে পাবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উচ্চগতির নৌযানের জন্য সরকার কাজ করছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে চাঁদপুর নদীবন্দর পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ঈদ শেষে নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার। বড় বড় সব ঘাট পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে কাজ চলছে।

চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ বন্ধ থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই টার্মিনালের কিছু কাজ করা হয়েছে। কিন্তু ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করা হবে। এর ফলে চাঁদপুর নদীবন্দর তার ঐতিহ্য ফিরে পাবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...