ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী এম এ হান্নান। বিএনপির জন্য এটি একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এ আসনে বিএনপি প্রার্থী এম এ হান্নান পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৫ হাজার ১২১ ভোট। এ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ আসনের মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ৮২৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৭০, নারী ১ লাখ ২৯ হাজার ২৬২ এবং তৃতীয় লিঙ্গের তিনজন ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র ছিল ৮০টি।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দে উল্লসিত হয়ে পড়েন।
বিজয়ী প্রার্থী এম এ হান্নান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

