ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে মারা গেছেন এক কয়েদি। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মরন মিয়া (৪০) নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে।
হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কারাগারে নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরন মিয়া। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ইয়াবা সেবন মামলায় মরন মিয়া ৯ মে থেকে কারাগারে ছিলেন। সোমবার সকালে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

