জামায়াত নেতা রুহুল আমীন

গণভোট অস্বীকার করে জাতির সাথে বেইমানি করেছে সরকার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

গণভোট অস্বীকার করে জাতির সাথে বেইমানি করেছে সরকার

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর রুহুল আমীন ভূঁইয়া বলেছেন, সরকার সংসদে গণভোটের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। এর মাধ্যমে তারা গোটা জাতির সাথে বেইমানি করেছে। নিজেরা নিজেদের সাথে বেইমানি করেছে।

‎বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও দোয়া অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

‎তিনি আরো বলেন, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। তারেক রহমান বিদেশ থেকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু তারা নিজেরা সরকারের কর্মতৎপরতার মাধ্যমে শহিদের রক্তকে অস্বীকার করেছে। যে আবু সাঈদ বুকে বুলেট তুলে নিয়েছিল সে আবু সাঈদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। প্রায় দেড় হাজারের ওপরে শহিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

‎‎এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোসেন নুর নবীসহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।

‎‎পরে আহতদের সুস্থতা ও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...