বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকার মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানসহ নানা ধর্মবর্ণের মানুষের মধ্যে সম্প্রীতিতে বিশ্বাসী। যার যেটা ধর্ম, তারা সেটা নির্বঘ্নে পালন করবেন বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার সাভারের তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব একথা বলেছেন।
আমান তেঁতুলঝোড়ায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান- ‘ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার’ উল্লেখ করে তিনি বলেন, আসুন আমরা সবাই রাষ্ট্রের উন্নয়ন ও কল্যাণে এগিয়ে যাই। দেশকে এগিয়ে নিতে হলে দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হবে।
তিনি বেশ কয়েকজন দরিদ্র শিক্ষার্থীর বিনামূল্যে লেখাপড়ার দায়িত্ব গ্রহণ এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের মধ্যে বাদ্যযন্ত্র সরবরাহের আশ্বাস দেন।
এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মহিউদ্দিন আহমেদ, বিএনপি নেতা রেজাউল করিম জুয়েল, হিন্দু সম্প্রদায়ের নেতা ননী গোপাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

