সাতকানিয়ায় বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম

প্রতিনিধি, ঢাবি

সাতকানিয়ায় বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম। বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং দুর্যোগ মোকাবিলায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সম্প্রতি সাতকানিয়ার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তৌহিদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে দক্ষিণ জেলা ছাত্রদল ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা সহযোগিতা করেন।

তৌহিদুল ইসলাম বলেন, ‘দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

তিনি বলেন, ‘বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও জোরদার করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের এমন দুর্যোগপূর্ণ সময়ে দেশের মানুষ কেন জানি সেভাবে এগিয়ে আসছে না। অথচ আমরা যে দৃশ্য দেখছি, তাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি। হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে।’

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...