নোয়াখালীতে পুকুর খুঁড়ে মা ও ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে পুকুর খুঁড়ে মা ও ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা করে পুকুরে পুতে রাখে। দুই বছর পর পুকুর খুঁড়ে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে তাদের কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।

তারা হলেন, কমলা বেগম (৩২) ও তার ছেলে মো.নোমান (৯)। কমলা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী।

সিআইডি সূত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে ২০২৪ সালের জানুয়ারি মাসে কমলা বেগম ও তার শিশুপুত্র নোমানকে হত্যা করে সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপু। তখন শুকনো মৌসুম থাকায় লাশ পুকুরে মাটিচাপা দেওয়া হয়। দীর্ঘ তদন্তের পর গ্রেপ্তার হওয়া সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে মাটি খুড়ে তাদের কঙ্কাল পাওয় যায়।

এ ঘটনায় অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও নোয়াখালী সিআইডির ইনচার্জ মো.রাইছুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রথমে আদালতে একটি মামলা হয়। পরে সোনাইমুড়ী থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন