রামুতে বন্যার পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

রামুতে বন্যার পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু
ছবি: আমার দেশ

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বন্যার পানিতে পড়ে নিরঞ্জন দাশ (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়িস্থ তার কর্মস্থল থেকে আসার পথে গর্জনিয়া বাজার-নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়কের কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের বিলের মাঝখানে একটি কালভার্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নিরঞ্জন দাশ কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি পূর্ব দাশপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য বিমল দাশের বড় ভাই।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বন্যার পানিতে তলিয়ে থাকা সড়ক পার হওয়ার সময় নিরঞ্জন দাশের পা ফসকে যায়। এতে তিনি প্রবল স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা  খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করেন। পরে নৌকাযোগে লাশ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন