কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ সদর রাজারছড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত হয়েছেন। এতে পথচারীসহ দুজন গুরুতর আহত হন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত হোসেন আহমদ (৩০)। আহত রকিব উল্লাহ (১৩) টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। আরেকজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

