আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজউদ্দিন নিহত

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজউদ্দিন নিহত
ছবি: আমার দেশ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজউদ্দিন ইসলাম নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় তিনিসহ আরো চার বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহত তাজউদ্দিন (২৫) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। নিহতের খালাতো ভাই আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আব্দুল খালেক জানান, তাজউদ্দিনের চার বোন। তার অন্য কোনো ভাই নেই। তার নিজের চার মাস বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

তিনি আরও জানান, জীবিকার তাগিদে প্রায় ৪ লাখ টাকা খরচ করে তাজউদ্দিন প্রায় আট মাস আগে মালদ্বীপে যান। সেখানে তিনি একটি আবাসিক হোটেলে (রিসোর্ট) কাজ করতেন।

গণমাধ্যম সূত্র জানায়, শুক্রবার ভোরে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। পরে গেস্টহাউসের ভেতর থেকে গুরুতর দগ্ধ অবস্থায় সাত বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা হলেন— মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম, তাজ উদ্দিন ইসলাম ও মো. নুর নবী সরকার। এছাড়া গুরুতর আহত অপর দুই বাংলাদেশি কর্মী হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...