
চৌদ্দগ্রামের নিখোঁজ দুই কিশোরী কক্সবাজারে উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়ার ছয় দিন পর মঙ্গলবার রাতে দুই কিশোরীকে কক্সবাজারে হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন। জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় উপজেলার বসন্তপুর গ্রামের মাহিম






















