কিশোরগঞ্জের ভৈরবে গাছ থেকে আম পাড়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। এদের মধ্যে মিজান মিয়া ও চান মিয়া নামে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে উপজেলার বধূনগর গ্রামে দুই বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, গাছ থেকে আম পাড়া নিয়ে দুই বাড়ির শিশুদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এতে পরিবারের লোকজন যোগ দেয়। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
এ ব্যপারে ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

