মতবিনিময় সভায় বিএনপি নেতা

অন্যায় করলে সে সংবাদও পরিবেশন করবেন, পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

অন্যায় করলে সে সংবাদও পরিবেশন করবেন, পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে

সংবাদপত্র সমাজের দর্পণ। আর আপনারা সেই দর্পণের পারদ। আপনারা সকল ধরনের সংবাদ পরিবেশন করবেন। আমি যদি অন্যায় করি তাহলে সেই সংবাদও পরিবেশন করবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. হারন অর রশিদ হারুন কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শনিবার বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলায় কর্মরতন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. হারুন অর রশিদ।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল হোসেন শেখ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...