মেধাক্রম অনুসরণ করে যোগ্য, শারীরিকভাবে সক্ষম ও দক্ষ প্রার্থীদেরই বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। কথাগুলো বলেছেন, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আনসার-ভিডিপির সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি উপলক্ষ্যে কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বৃহস্পতিবার বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আনসার-ভিডিপিকে আরও আধুনিক, দক্ষ, জনবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশাসনিক সংস্কার, নিয়োগে স্বচ্ছতা, আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাপরিচালক আরো বলেন, মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এরমধ্যে মেডিকেল পরীক্ষা প্রশ্নবিদ্ধ না করতে আর্মির বিশেষজ্ঞ চিকিৎসক টিমের মাধ্যমে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি দৌড়সহ বিভিন্ন শারীরিক পরীক্ষার মাধ্যমে সক্ষমতা যাচাই করা হচ্ছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

