টঙ্গীতে মহাসড়কে পুলিশের তল্লাশি, অস্ত্র ফেলে সন্ত্রাসীর পলায়ন

টঙ্গীতে মহাসড়কে পুলিশের তল্লাশি, অস্ত্র ফেলে সন্ত্রাসীর পলায়ন

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে একটি বিদেশি পিস্তল ও গুলি ফেলে কৌশলে পালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোরে মহাসড়কের টঙ্গী কাদেরিয়া টেক্সটাইল মিলসের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ করে।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানার এএসআই শামীম রেজার নেতৃত্বে একদল পুলিশ ভোরে টঙ্গী কাদেরিয়া টেক্সটাইল মিলসের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন লোকজন, রিকশা ও গাড়ি তল্লাশি করা হয়। এ সময় চেকপোস্টে অটোরিকশা সিগনাল দিয়ে থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করেন পুলিশ সদস্য হেলাল উদ্দিন। তখন অজ্ঞাত এক ব্যক্তি একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি চেকপোস্টের পাশে ফেলে কৌশলে সটকে পড়েন। পরে পুলিশ পিস্তল ও গুলি তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, যেহেতু আসামিকে গ্রেপ্তার করা যায়নি, সেহেতু উদ্ধারকৃত পিস্তল ও গুলি পরিত্যক্ত অবস্থায় জব্দ দেখিয়ে থানায় রেখে দেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন