আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেনাবাহিনীর অভিযান

ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আটক ৫

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আটক ৫

ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাদ্দেস হোসেনসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ভিসা লাগানো পাসপোর্ট, নগদ টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়।

গত সোমবার নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন (৫৮), ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫), সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নিষিদ্ধ ছাত্রলীগের নবযুগ কলেজ সভাপতি আমিনুল ইসলাম (৩০) ও ছাত্রলীগ নেতা আহাদ হোসেন (৩২)।

বিজ্ঞাপন

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদে সেনাবাহিনী জানতে পারে, ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন লোকজন নিয়ে নবীনগর এলাকায় অবস্থান করছেন।

পরে সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোহাদ্দেসসহ পাঁচজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, নগদ টাকা, একটি ভারতীয় পাসপোর্ট ও দুই পিস ইয়াবাসহ নগদ টাকা উদ্ধার করা হয়। আটকরা সবাই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি। পরে তাদের ধামরাই থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন