আলফাডাঙ্গায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

আলফাডাঙ্গায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় রবিউল শেখ (৫৫) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হৃদয় শেখ ও মুক্তর বিশ্বাস নামে আরও দুজন গুরুতর আহত হয়েছে।

নিহত রবিউল শেখ উপজেলার বড়বাঘ গ্রামের আব্দুস সত্তার শেখের ছেলে। সে পার্শ্ববর্তী কাশিয়ানি বাজারের চা বিক্রেতা।

বিজ্ঞাপন

শনিবার রাত সাড়ে আটটার দিকে রবিউল কাশিয়ানি থেকে বাড়ি ফেরার পথে উপজেলার মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।

স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন