ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুর এলাকায় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই নিভে গেল দুটি প্রাণ।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনায় নিহত হন দুই মোটরসাইকেল আরোহী তৌহিদুল ইসলাম (২৫) ও রিফাত সরদার (২০)
বিজ্ঞাপন
তাদের দুজনেরই বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার জানান, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেন। পরে লাশগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

