গলা কাটার ৮ দিন পর মারা গেলেন হাসেম

গলা কাটার ৮ দিন পর মারা গেলেন হাসেম

সাভারে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে ৮ দিন হাসপাতালে থাকার পর মারা গেছেন হাসেম মণ্ডল (৪২)। গত ৫ আগস্ট রাতে ঘুমন্ত অবস্থায় তার গলা কেটে হত্যার চেষ্টা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সাভারের এনাম মেডিকেলে তার মৃত্যু হয় । খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ৫ আগস্ট রাতে সাভার পৌর এলাকার রাজাশনের মণ্ডলপাড়া এলাকায় নিজ বাড়িতে হাসেম মণ্ডল ঘুমিয়ে ছিলেন। রাতে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। ভোরে ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা বাসায় গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করেন।

প্রসঙ্গত, হাসেম মণ্ডল দীর্ঘদিন ওমান প্রবাসী ছিলেন। নিঃসন্তান হাসেমের সাথে সম্প্রতি তার স্ত্রীর বিচ্ছেদ হয়। ঘটনার পর তার মা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন