গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে ট্রাভেল ব্যাগে মোড়ানো অজ্ঞাত (৩৫) যুবকের খণ্ডিত ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার সকালে স্টেশন রোডের হাজির বিরিয়ানি দোকানের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, স্টেশন রোডের টঙ্গী-কালীগঞ্জ সড়কের হাজির বিরিয়ানির দোকানের সামনে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি নতুন ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে যুবকের অর্ধগলিত ও কয়েকটি খণ্ডে বিভক্ত লাশ দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

